গ্যাস লিক করে সুন্দরবনে পর্যটকদের বোটে আগুন, অল্পের জন্য রক্ষা - The News Lion

গ্যাস লিক করে সুন্দরবনে পর্যটকদের বোটে আগুন, অল্পের জন্য রক্ষা




দি নিউজ লায়ন ;  অগ্নিকাণ্ডের হাত থেকে বরাত জোরে প্রাণে বেঁচে গেল একদল পর্যটক। তবে আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠের বোটটি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে থাকা আজমলমারি জঙ্গলের কাছে বনি ক্যাম্প লাগোয়া এলাকায়। 


এদিন উত্তর ২৪ পরগনার  ৪৮  জনের একটি পর্যটকদের দল বেড়াতে এসেছিলেন সুন্দরবনে পাথরপ্রতিমার রামগঙ্গা  থেকে বন দপ্তরের অনুমতি নিয়েই দলটি বনি ক্যাম্পের দিকে আসছিল। ক্যাম্পের ঠিক আগে বোটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে  আগুন লেগে যায়।সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে যায় সমস্ত পর্যটক ও বোট কর্মীরা।


 জলন্ত বোটটিকে দেখতে গিয়েই সেখান পৌঁছে যায় একটি মৎস্যজীবীদের নৌকা,মইপিট উপকূল থানার পুলিশ, ও বনদপ্তর এর কর্মীরা।  তারাই পর্যটকদের নিজেদের বোটে উদ্ধার করে এবং  আগুনে ক্ষতিগ্রস্ত বোটে জল দিয়ে নেভানোর কাজ শুরু করে। তারপর ওই বোটের সমস্ত পর্যটকদের নিয়ে যাওয়া হয় বন দপ্তরের বনি ক্যাম্পে।  কুলতলির মৈপীঠ উপকূল থানার পুলিশ স্পিট বোট নিয়ে গিয়ে ওই পর্যটকদের থানায় নিয়ে আসে। পরে পুলিশের উদ্যোগে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.